নিজেস্ব প্রতিবেদন
দৈনিক বাংলাদেশের ভোর।
একজন মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বিগত দিনে স্থানীয় জনগণের কল্যাণে সরকারি নিয়ম-কানুন মেনে নানাবিধ প্রতিকূলতা পেরিয়ে একের পর এক সাহসী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে থাকেন তিনি। একই সঙ্গে উপজেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকারে এবং স্বপ্ন বাস্তবায়নেও দিনরাত কাজ করে চলেছেন এই (ইউএনও) মিজানুর রহমান। ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার এক যুগেরও বেশি সময় ধরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ, উপজেলার বিভিন্ন স্থানের খাস ও সরকারি সম্পত্তি উদ্ধার, উন্মুক্ত ইজারার মাধ্যমে খাস পুকুর লিজ দেওয়া, জাতীয় দিবসগুলো অনাড়ম্বরভাবে উদযাপন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও তিনি প্রশংসায় পেয়ে যাচ্ছেন রিতীমত। ছড়িয়ে পড়েছে নানাজন থেকে (ইউএনও) কে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ লিখিত শুভেচ্ছা বার্তা। একজন দেশপ্রেমিক, চৌকস, দক্ষ, নিরহংকারী, বিনয়ী ও সদালাপী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তানোরের ইতিহাসে চির স্বরণীয় বরণীয় হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। আজ এক একান্ত সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মচারি হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সর্বদা নিয়ম মেনে পালন করে যাচ্ছি। অন্যায়ের কাছে কখনও মাথা নত করিনি আর করবো না। আমি শুধু দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ পালন করার চেষ্টা করেছি মাত্র। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। ভাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি রইল আমার অনন্তকাল গভীর ভালবাসা ও প্রাণঢালা অভিনন্দন। যতদিন ভাঙ্গা উপজেলায় আছি ততদিন সকলকে নিয়ে উপজেলা ও জনগণের স্বার্থে কাজ করে যাব। শুধু দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ পালন করার চেষ্টা করেছি মাত্র। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। ভাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি রইল আমার অনন্তকাল গভীর ভালবাসা ও প্রাণঢালা অভিনন্দন। যতদিন ভাঙ্গা উপজেলায় আছি ততদিন সকলকে নিয়ে উপজেলা ও জনগণের স্বার্থে কাজ করে যাব।







