মোঃ আল-আমীন
নিজেস্ব প্রতিনিধি।
দৈনিক বাংলাদেশের ভোর।
বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে একই পরিবারের বৃদ্ধাসহ দুই নারীকে গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত সৈকত হাসান (২১)কে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে শহরের খান্দার পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সৈকত হাসান শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকার মোঃ সোহেল ইসলামের ছেলে।
জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত সৈকত গ্রেপ্তার এড়াতে নানা কৌশল অবলম্বন করছিল। তবে পুলিশের দক্ষ টিমের অভিযানের মুখে সে ধরা পড়ে। পুলিশ এখন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে।
এর আগে বুধবার (১৬ জুলাই) রাত সোয়া আটটার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় ওই দুই নারীকে গলাকেটে হত্যা করা হয়। নিহতরা হলেন— ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)।







