বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে শ্রীপুরে ‘আমতলা যুব ও ক্রীড়া সংঘের’ শুভ উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

প্রতিবেদনঃ সাংবাদিক উসমান গনি

শ্রীপুর (গাজীপুর)
দৈনিক বাংলাদেশের ভোর।

 

সবার আগে বাংলাদেশ—এই দেশপ্রেমের স্লোগানকে বুকে ধারণ করে তরূণ ও যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে একটি সুস্থ ধারার সমাজ বিনির্মাণের প্রত্যয়ে গাজীপুরের শ্রীপুর পৌরসভায় যাত্রা শুরু করলো ‘আমতলা যুব ও ক্রীড়া সংঘ’।
আজ (১২ জুন) সংগঠনটির শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমতলা এলাকায় এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। উক্ত আনন্দ র‍্যালিতে এলাকার শত শত ক্রীড়ামোদী যুবক, সাধারণ জনতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এবারের জমকালো আনন্দ র‍্যালিটির সার্বিক

স্থানীয় স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স জালাল এন্টারপ্রাইজ,সৌজন্যে
সংগঠনটির উদ্বোধন ও আনন্দ র‍্যালি সম্পর্কে জানতে চাইলে মেসার্স জালাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জালাল মোল্লা বলেন:
“যুবসমাজই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকে, তবে সমাজ থেকে অপরাধ ও মাদকের অন্ধকার দূর হবে। ‘সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে ধারণ করে আমতলা যুব ও ক্রীড়া সংঘ শ্রীপুরের যুবসমাজকে একটি নতুন ও পজিটিভ পথ দেখাবে বলে আমার বিশ্বাস। আমি সবসময় এই তরুণদের ভালো কাজের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ মেসার্স জালাল এন্টারপ্রাইজ এবং কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জালাল মোল্লাকে এই চমৎকার আয়োজনে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ক্লাবটি আগামীতে শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডসহ পুরো উপজেলায় ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ