শাহিন আহমেদ
দিনাজপুর প্রতিনিধি
দৈনিক বাংলাদেশের ভোর।
দিনাজপুর- ৪ (চিরিরবন্দর খানসামা) আসনে বাংলাদেশ জামাতে ইসলামী পক্ষ থেকে মনোনয়ন প্রাপ্ত আফতাব উদ্দিন মোল্লার সমর্থনে এক নির্বাচনী প্রচারণা সভা ও সমাবেশের আয়োজন করা হয়।
বিগত সরকারের আমলে দিনের ভোট রাতে হয়েছে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ নির্বাচনে দায়িত্ব পালন যারা করেছেন তাঁরাই দিনের ভোট রাতে নেয়ার সহযোগিতার করেছেন , তাই তাদের দিয়ে আর আগের মতো নির্বাচন হবে না। এবারের নির্বাচনে ভোটের কারচুপির হওয়ার কোন সুযোগ নেই। তিনি আরও বলেন অমুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং অমুসলিম সম্প্রদায়ের লোকজনেরা হচ্ছে রাষ্ট্রের আমানত। বিগত সরকারের আমলে আমাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে। তাই আমার যদি ক্ষমতায়ন আসতে পারি তাহলে শতভাগ ধর্মীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। আজ শনিবার সন্ধ্যায় দিনাজপুর চিরিরবন্দর রানীর বন্দরে খানসামা -চিরিরবন্দর উন্নয়ন ফোরামের ছাত্র – যুব ও নাগরিক সমাবেশে প্রধান অতিথি দিনাজপুর ৪ – চিরিরবন্দর -খানসামা আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা এসব কথা বলেন ।

সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখা আমির প্রভাষক রাশেদুল হক এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ রাজিবুল রহমান পলাশ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জুলুম নির্যাতন চলবে না, জনগণের কাছে ক্ষমতা ছেড়ে দেয়া আমাদের দায়িত্ব আমাদের হক আদায় করা, বিগত সরকারের আমলে মানুষের কোন পরিবর্তন হয়নি। বরং উত্তরাঞ্চলের কূষি কে সংকটাপন্ন করা হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ (সিবগা) সহ দুই উপজেলায় জামায়াতের নেতা কর্মীবৃন্দ।







