ভাষা শহীদদের স্মরণে শ্রীপুর প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মোঃ আল আমিন
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

দৈনিক বাংলাদেশের ভোর।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে শ্রীপুর প্রেসক্লাব। প্রভাতেই প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অমর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানায়।
প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেকের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচি ছিল গাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে পরিপূর্ণ। পুষ্পার্পণের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোহাগ প্রধান, মোঃ কবির আকন্দ, আশরাফুল আলম সরকার, মোঃ উজ্জ্বল মিয়া, ফরহাদ মিয়া, শাহাদাত হোসেন আবির, হাজী আসাদুজ্জামান, উসমান গনি, মোঃ কামাল উদ্দিন, মিনারা কামাল, আল আমিন কবি, মোঃ পরানসহ শ্রীপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতি ও মর্যাদা। তাঁদের রক্তস্নাত ইতিহাস বাঙালি জাতির গৌরব, চেতনা ও প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।
শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরা এ আয়োজনের মধ্য দিয়ে শ্রীপুর প্রেসক্লাব আবারও ভাষা শহীদদের প্রতি তাদের অটল সম্মান ও দায়বদ্ধতার প্রকাশ ঘটিয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ