দৈনিক বাংলাদেশের ভোর
নিজেস্ব প্রতিবেদন, নীলফামারী।
মিডফোর্ডে হত্যাকাণ্ড, ধর্ষন, চাঁদাবাজি ও দেশের চলমান আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদী নীলফামারী জেলা জলঢাকায় ছাত্র জনতার বিক্ষোভ মিছিল করেন। জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকেই মিছিল বের হয়ে জলঢাকা জিরো পয়েন্ট অবস্থান করেন। বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন, স্থানীয় ছাত্রনেতা শরিফুজ্জামান শরীফ, নাহিদ ইসলাম, আহসান হাবীব, বকুল, ইয়ামিন সকল শ্রেণী পেশার মানুষ। এসময় তার বলেন আমরা সাধারণ মানুষ পেশাজীবি মানুষ সহ সকলের নিরাপত্তা চাই। কোন চাঁদাবাজি, ধর্ষণ, গুম, খুন, মেনে নিবে না, সে যে দলের হোক না কেন- এখন প্রতিহত করা শিখে গেছে বাংলাদেশের জনগণ।তারা আরো বলেন, সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি ঘটনার সুষ্ঠ বিচার করতে হবে এবং দ্রুত বিচার আওতায় আনতে হবে। ব্যর্থ হলেই ছাত্র জনতা আরো কঠোর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন।







