নিজেস্ব প্রতিবেদন
দৈনিক বাংলাদেশের ভোর।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর আমির বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। দেশ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির সাহেব হার্টের বাইপাস সার্জারির পরামর্শ দেন।
এহসানুল মাহবুব জুবায়েরের সহ ইউনাটেড হাসপাতালের ডাক্টারগণ আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সফল অপারেশন হয়েছে , তিনি এখন সুস্থ আছেন।আজ মঙ্গলবার (১২ আগস্ট) দশ দিন পর দুপুর ১২টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় যাবেন। দলীয় নেতা কর্মীদের জামায়েত না হওয়ার কথা থাকলেও মহানগর কিছু নেতা কর্মী তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় পথযাত্রায় দলীয় পাতাকা ব্যানার নিয়ে অংশ নেন। ডা. শফিকুর রহমান তার সুস্থতার জন্য দোয়া করায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গত ২ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি করা হয়।
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জামায়াতের আমিরকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।
পরে গত ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে।







