শ্রীপুরে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে রাজপথে  বিএনপির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

হারুন অর রশিদ

নিজস্ব প্রতিনিধি, শ্রীপুর উপজেলা।
দৈনিক বাংলাদেশের ভোর।

গতকাল (১২ নভেম্বর বুধবার) গাজীপুর ৩ শ্রীপুরে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক
ডা. রফিকুল ইসলাম বাচ্চু নির্দেশনায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জয়না, নয়নপুর বাজার, মাওনা আবদার মোড়, মাওনা চৌরাস্তা,
মাস্টার বাড়ি, নতুন বাজার, হোতাপাড়া, বাঘের বাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে রাতভর বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অবস্থান করেন। এ সময় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আশপাশ।

এছাড়াও উপজেলার মোড়, টেংরা রাস্তার মোড়, রাজাবাড়ির মোড়, পল্লাদপুর, নিজ মাওনা, টেপির বাড়ি, সাতখামার, বরমী, গোলাঘাট, কাওরাইদ সহ সকল ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া, মহল্লায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, বরমী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাসুদ সরকার
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, বরমী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাসুদ সরকার

এছাড়াও  ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনা মোতাবেক বরমী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাসুদ সরকার ও সদস্য সচিব আখতারুজ্জামান শামীমের নেতৃত্বে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম

মিছিলটি বরমী বাজারের কেন্দুয়া বাসস্ট্যান্ড অতিক্রম করে বরমী ডিগ্রী কলেজ মোড় হয়ে বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে জনতার মোড় অবস্থানকালে সংক্ষিপ্ত বক্তব্যে ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মাসুদ সরকার ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা সহ দোষীদের ফাঁসির দাবি চেয়ে বলেন, ১৭ বছর গুম, খুন, কারা নির্যাতন, জুলুম অত্যাচার, দেশের অর্থ লুটপাট করে যারা আবারো দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তাদের স্থান এই বাংলার মাটিতে হবে না। যেখানে আওয়ামী লীগ নৈরাজ্য চালানোর চেষ্টা করবে সেখানেই প্রতিরোধ করা হবে। মানুষের নিরাপত্তা নিয়ে আওয়ামী লীগের ছিনিমিনি খেলার অধিকার নেই। পলাতক হাসিনার উস্কানিতে যারা আবারো নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে তাদেরকে রাজপথে থেকে মোকাবেলা করব।

এ সময় বরমী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আখতারুজ্জামান শামীম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের সাথে কখনোই আপোস নয়, যারা খুন, গুম করে অভ্যস্ত তাদেরকে কোন ছাড় নয়। ১৭ বছরে আমাদের অগণিত নেতাকর্মীদের হত্যা করেছে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ। শহীদ জিয়া পরিবারের প্রতিটি সদস্যকে ইতিহাসের বর্বর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। বিচার বহির্ভূত হত্যাকান্ডে জড়িত এই আওয়ামী লীগ, আবারো লকডাউন এর নামে রাতের অন্ধকারে চোরা গুপ্ত হামলায় করে, সন্ত্রাস কায়দায় জনগণের জানমাল নষ্ট করার পায়তারা মেতেছে তারা, তাই গাজীপুর ৩ আসনের মাটি ও মানুষের নেতা গাজীপুর ৩ অভিভাবক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় সকলের অংশগ্রহণে আওয়ামী লীগ জঙ্গিদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের সকলের প্রতি বিনীত অনুরোধ দেশবিরোধী এই আওয়ামী লীগ সংগঠন যেখানেই নাশকতার চেষ্টা করবে সকলের সম্মিলিত চেষ্টায় সেখানেই প্রতিরো করতে হবে। ১৭ বছরে গুম, খুন হওয়া আমাদের প্রতিটি নেতাকর্মীর কর্মীর লাশের জবাব আওয়ামী লীগকে দিতে হবে। আমরা বিএনপি’র পক্ষ থেকে রাতভর জনগণের জানমালের নিরাপত্তা দিতে মাঠে থাকবো ইনশাল্লাহ। এ সময় বরমী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনা মোতাবেক বিভক্ত হয়ে রাতভর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ