পাঁচবিবিতে আয়মা রসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় বড় মানিক দাখিল মাদ্রাসার হল রুমে আয়োজিত এই কর্মী সভায় অংশগ্রহণ করেন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ও নিবেদিত প্রাণ কর্মীরা।

আয়মারসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো: আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন,জনগণের আস্থা ও ভালোবাসার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে দলীয় কর্মীদের আত্মত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীলতা অপরিহার্য। আগত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়কে সুসংগঠিতভাবে অর্জন করতে হলে ওয়ার্ড ভিত্তিক সুদৃঢ় কাঠামো এবং নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, “দাড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায় ও ইনসাফের অঙ্গীকার। আমরা জনগণের মাঝে সেই বার্তা পৌঁছে দিতে চাই— যেখানে দুনিয়া ও আখিরাতে কল্যাণ নিহিত রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: মো: সুজাউল করিম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: আবু সুফিয়ান মুক্তার।তাঁরা বলেন, নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটি একটি আদর্শিক সংগ্রাম। প্রতিটি কর্মীকে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামী আদর্শকে তুলে ধরতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো: মুরশিদুল আলম সোহাগ, বায়তুলমাল সেক্রেটারি মো: ফারজুল ইসলাম, এবং ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি মো: নুহু নাজিউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: আহমেদ আলী। সভা শেষে নির্বাচনী কর্মকৌশল, কেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ